ঢাকা
খ্রিস্টাব্দ

তিতাসে ইটভাটার সরকারি রাজস্ব ও বাৎসরিক ভাড়া আত্মসাতের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা) উপজেলা
বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ৬.০১ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ৬.০১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 331990 জন

  • নিউজটি দেখেছেনঃ 331990 জন
তিতাসে ইটভাটার সরকারি রাজস্ব ও বাৎসরিক ভাড়া আত্মসাতের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।


কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর গ্রামের মেসার্স মুজিবুর রহমান এম.এম.আর ব্রিকসের ৯বছরের বিভিন্ন সরকারি রাজস্ব ও বাৎসরিক ভাড়া আত্মসাত করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগ উঠেছে সফিউল হোসেন নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে।


ঘটনায় অভিযুক্ত ইটভাটার ব্যবসায়ী সফিউল হোসেন কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা মরহুম সাহিদুল হকের ছেলে।


গত সোমবার (২৯ ডিসেম্বর) বিষয়টির সমাধান চেয়ে ইটভাটার মালিক পক্ষ মজিবুর রহমান গং ভাটায় গিয়ে কার্যক্রম বন্ধের উদ্যোগ নেয় এবং এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


অভিযোগ সূত্রে জানা যায়, দশ বছরের চুক্তিতে ইটভাটাটি ভাড়া নেওয়ার পর প্রথম কয়েক বছর সঠিক ভাবে ইট ভাটাটি পরিচালনা করলেও পরবর্তীতে শফিউল হোসেন মালিক পক্ষকে বাৎসরিক ভাড়া প্রদান বন্ধ করেন পাশাপাশি সরকারি বিদ্যুৎ বিল, লাইসেন্স নবায়ন ফি এবং দীর্ঘ নয় বছরের পরিবেশগত নবায়ন ফি বকেয়া রেখেই ইটভাটাটি পরিচালনা করে আসছেন বলে অভিযোগ করা হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার সালিস ও পাল্টাপাল্টি মামলার ঘটনাও ঘটেছে।


সর্বশেষ দু'পক্ষের অভিযোগের পেক্ষিতে সেনাবাহিনীর উপস্থিতিতে সম্পাদিত অঙ্গীকারনামা অনুযায়ী, সফিউল হোসেন নব্বই দিনের মধ্যে মোট সতেরো লাখ টাকা ভাড়া এবং ২০১৭-২০২৫ইং সালের জুলাই মাস পর্যন্ত বকেয়া সরকারি রাজস্ব পরিশোধের অঙ্গীকার করেন। তবে নির্ধারিত সময় পার হয়ে প্রায় সাত মাস অতিবাহিত হলেও তিনি কোনো বিল পরিশোধ না করে ইটভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে মালিক পক্ষের অভিযোগ।


এদিকে জেলা পরিবেশ অধিদপ্তর পরিবেশগত ছাড়পত্র নবায়ন ছাড়া ইটভাটাটি পরিচালনা না করার নির্দেশনা দিয়ে নোটিশ প্রদান করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও পাওনা টাকা আদায় নিয়ে অনিশ্চয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন পাওনাদার ও স্থানীয় এলাকাবাসী।


ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী সফিউল হোসেন এসকল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি চেকের মাধ্যমে ভাড়া বাবদ সতেরো লাখ টাকা পরিশোধ করেছেন। তিনি আরও দাবি করেন, স্থানীয় একটি চক্র পরিকল্পিতভাবে তাকে এখান থেকে সরিয়ে তার ব্যবসা আত্মসাৎ করার চেষ্টা করছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা) উপজেলা
বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ৬.০১ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ৬.০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ