ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত র‌্যাব কর্মকর্তার জানাজা সম্পন্ন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৪.৫৮ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৪.৫৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2187207 জন

  • নিউজটি দেখেছেনঃ 2187207 জন
সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত র‌্যাব কর্মকর্তার জানাজা সম্পন্ন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়ার (৪৮) প্রথম  জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ৩টায় চট্টগ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। কুমিল্লায় দ্বিতীয় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।


মো. মোতালেব হোসেন ভূঁইয়া কুমিল্লা সদর থানার ওলিপুর গ্রামের মৃত আব্দুল খালেক ভূঁইয়ার ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক ছিলেন।


র‌্যাব জানায়, ১৯৯৫ সালের ৭ জুলাই মোতালেব হোসেন ভূঁইয়া বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগদান করেন। তিনি সিলেট, পানছড়ি, দিনাজপুর, বর্ডার সিকিউরিটি ব্যুরো এবং টেকনাফে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২৬ এপ্রিল র‌্যাব-৭ পতেঙ্গা সদর কোম্পানির অধিনায়কের এফএসিতে যোগদান করেন।


জানাজায় মোতালেব হোসেন ভূঁইয়ার ছেলে সাকিব বলেন, ‘আমার বাবা দেশের জন্য জীবন দিয়েছেন। আমি বাবার খুনের সুষ্ঠু বিচার দাবি করছি।’


সোমবার বিকাল ৪টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে থাকা র‍্যাব সদস্যদের ওপর হামলা হয় মাইকে ঘোষণা দিয়ে। হামলায় অন্তত ৪০০ থেকে ৫০০ জন অংশ নেন বলে জানিয়েছে র‍্যাব। সোমবার সন্ধ্যায় জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনাটি ঘটে। সন্ধ্যা ৭টার দিকে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মোতালেব হোসেন ভূঁইয়া মারা যান। আহত আরও দুই র‌্যাব কর্মকর্তা ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হামলার ঘটনায় নুরুল আমিন মনা (৩২) নামে আহত এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৪.৫৮ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৪.৫৮ অপরাহ্ন