ঢাকা
খ্রিস্টাব্দ

ফটো গ্যালারী
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণের ডাম্পিংয়ে থাকা পরিত্যক্ত একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার। তিনি জানান, রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আগুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে আগুন লাগানো হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। আগুনে একটি লেগুনা পুড়ে গেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, এটি নাশকতা না দুর্ঘটনা- সেটি নিশ্চিত না। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, বিস্ফোরণের পর সন্দেহভাজন এক ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে না দেখে দ্রুত দায়ীদের ধরতে কাজ চলছে। ঘটনার পর থেকে স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেটকার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় মেরিনার্স রোডের চামড়ার গুদাম ওমর আলী মার্কেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে এসআই তারেকুল ইসলাম, এএসআই সোহেল আহাম্মদ ও এএসআই শাহ পরান জান্নাতসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় চেকপোস্ট বসান। খবর ছিল—কক্সবাজার দিক থেকে একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। সন্ধ্যা ছয়টার দিকে সন্দেহজনক প্রাইভেটকারটি (রেজি নম্বর: ঢাকা মেট্টো-গ-৩৭-১৮৪৯) চেকপোস্টে থামার সংকেত পেলে চালক গাড়িটি কিছুটা দূরে রেখে দ্রুত পালিয়ে যায়। যানজটের কারণে তাকে আটক করা সম্ভব হয়নি। পরে গাড়িটি হেফাজতে এনে উপস্থিত স্থানীয় জনতা, প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন সংবাদমাধ্যম কর্মীদের সামনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির পেছনের ব্রেক ঢালার ভেতর লুকানো একটি কালো ট্রাভেল ব্যাগ থেকে বড় ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ছোট ছোট প্যাকেটে ভরা ১০ হাজার করে মোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট** পাওয়া যায়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং চালকের ফেলে যাওয়া মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফরিদগামী চালক ও গাড়ির মালিকদের পরিচয় শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে।
এবার গ্রেটার চট্টগ্রাম বিভাগকে অন্তর্ভূক্ত করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের মানচিত্র প্রকাশ করেছেন ত্রিপুরা রাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা। মানচিত্রে ত্রিপুরা রাজবংশের উত্তরাধিকারী ও ত্রিপুরা মোথা পার্টির চেয়ারম্যান, যিনি স্থানীয়ভাবে বুবাগ্রা নামে পরিচিত, এই প্রস্তাবিত গ্রেটার ত্রিপুরা ল্যান্ডে কুমিল্লা বিভাগের কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালি, লক্ষ্ণীপুর, ফেনী, ও চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার—মোট ১১টি জেলাকে ত্রিপুরা রাজ্যের সাথে একইভূত করে একটি মানচিত্র নিজের ফেসবুক প্রোফাইলের পোস্টে প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা তাকে পার্বত্য চট্টগ্রাম দখল করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড প্রতিষ্ঠার জন্য অনুরোধ করছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া স্বাক্ষাৎকারে তিনি আরও দাবি করেছেন, চট্টগ্রাম বন্দর ছাড়া উত্তর-পূর্ব অচল। তাই ভারত সরকার তাকে অনুমতি দিলে ২ মিনিটের মধ্যে তিনি চট্টগ্রাম বন্দর পর্যন্ত দখল করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।
রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণে মো. জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮) এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক হিসাবে কর্মরত আছেন। বুধবার রাত আনুমানিক ৯ টা ৪০ মিনিটের দিকে টিএসসি মোড়ে অজ্ঞাত ব্যক্তিরা তার দিকে ককটেল নিক্ষেপ করে। পরে আহত অবস্থায় রাত পৌনে এগারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহত জাহাঙ্গীর আলমের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দুলাল গ্রামে। তিনি আজিমপুর অফিসার্স কোয়ার্টারে থাকেন। আহত জাহাঙ্গীর বলেন, টিএসসি দিয়ে আজিমপুরের বাসায় যাওয়ার পথে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। এতে ককটেল বিস্ফোরিত হয়ে আমার পিঠে স্প্লিন্টার লাগে। পরে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, টিএসসি থেকে ককটেল বিস্ফোরণে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে তিনি চিকিৎসা শেষে আবার চলে যান। তার পিঠে ককটেলের স্প্লিন্টার লেগে আহত হয়েছিল।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এছাড়া গণভোটের বিষয়েও দিকনির্দেশনা আসতে পারে। আর আগে সবশেষ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে চলতি বছরের ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ভারতের সংগীতজগত আজ শোকে নিস্তব্ধ—চলে গেছেন উত্তর-পূর্বের রাজপুত্র জুবিন গার্গ। অসম থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে থাকা তাঁর সুরের জাদু প্রজন্মকে মুগ্ধ করেছে। অসমীয়া, বাংলা, হিন্দি সহ বহু ভাষায় গেয়েছেন তিনি—ভালোবাসা, বেদনা আর জীবনের কথা তুলেছেন সুরের তরঙ্গে। “ইয়া আলি” থেকে “শুধু তুমি”—প্রতিটি সৃষ্টি তাঁর আত্মার ছোঁয়া বহন করে। সঙ্গীতশিল্পী, সুরকার, অভিনেতা, সমাজসেবক—সব ভূমিকার সমন্বয়ে তিনি ছিলেন এক অনন্য শিল্পযোদ্ধা। সিঙ্গাপুরের সমুদ্রে নিভে গেল তাঁর জীবনপ্রদীপ, কিন্তু তাঁর সুর আজও প্রতিধ্বনিত—যাকে হারিয়ে কাঁদছে শিল্পাঙ্গন, শ্রোতাদের হৃদয় আজও গাইছে জুবিনের গান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশী পর্যবেক্ষক এবং দেশি-বিদেশি সাংবাদিকদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। বিদেশি পর্যবেক্ষকদের ভিসা দিতে কমিশনের ক্ষমতা বাড়ানো হলেও গণমাধ্যমের ক্ষেত্রে পুরনো নীতিমালার বেশিরভাগ বিষয়ই বহাল রাখার অভিযোগ তুলেছেন সাংবাদিক ও বিশ্লেষকরা। নতুন নীতিমালা দেয়ার ক্ষেত্রে মূল অংশীজন অর্থাৎ গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা না করারও অভিযোগ উঠেছে। নির্বাচনের সময় কেন্দ্রে তথ্য সংগ্রহ এবং ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করা এবং ভোট কেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতির সময় নিয়েও আপত্তি জানিয়েছেন তারা। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমতি দেয়ার ক্ষেত্রে ইসির ক্ষমতা আগের তুলনায় বাড়ানো হয়েছে। তবে গণমাধ্যমের কাজ করার ক্ষেত্রে নীতিমালায় কিছু বিষয়ে আরো স্পষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন ছিল।