ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাই

বাড়ি ফেরা হলো না সবজি ব্যবসায়ী হুমায়ুনের, মূহুর্তেই লরির ধাক্কায় মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৪.২৩ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৪.২৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 182097 জন

  • নিউজটি দেখেছেনঃ 182097 জন
বাড়ি ফেরা হলো না সবজি ব্যবসায়ী হুমায়ুনের, মূহুর্তেই লরির ধাক্কায় মৃত্যু

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া।



হুমায়ুন কবির মিরসরাই সদর (৯ নম্বর) ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন বাড়ির সিএনজিচালিত অটোরিকশার চালক বদিউল আলমের ছেলে। তার এক মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।



নিহতের বন্ধু আকাশ ভুইয়া বলেন, হুমায়ুন মিঠাছরা বাজারে সবজি ব্যবসা করেন। প্রতিদিনের মতো ‍আজও সকালে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে মিঠাছরা বাজারে যাচ্ছিলেন। বাড়ির রাস্তা থেকে মেইন রাস্তায় ওঠার সময় চট্টগ্রামমুখী দ্রুত গতির এক লরি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



আকাশ আরও বলেন, হুমায়ুন ছোট থেকে সবজি ব্যবসা শুরু করেন। সবজি ব্যবসা করে পরিবারের হাল ধরেছেন। গত একমাস আগে তার একটি পুত্র সন্তান হয়েছে। বাবা ডাক শুনার আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চলে গেল সে। আজ সকাল ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।



জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মো. জাকারিয়া বলেন, লাশের সুরতহাল রিপোর্টের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৪.২৩ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৪.২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ