ঢাকা
খ্রিস্টাব্দ

সাহিকের চট্টগ্রাম উপকেন্দ্রের নবযাত্রা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ১.২৩ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ১.৩৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 199569 জন

  • নিউজটি দেখেছেনঃ 199569 জন
সাহিকের চট্টগ্রাম উপকেন্দ্রের নবযাত্রা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান

সোসাইটি ফর অ্যাসিসট্যান্স টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেন (সাহিক)-এর চট্টগ্রাম উপকেন্দ্রের নবযাত্রা উপলক্ষে শনিবার এক আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিকের সাবেক সভাপতি ও চট্টগ্রাম চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা রবিউল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাহিকের বর্তমান সভাপতি ইশতিয়াক আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক, গণমাধ্যমকর্মী, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে শ্রবণ ও বাক্‌ প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজের মূলধারায় অন্তর্ভুক্তিতে সাহিকের দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, সময়োপযোগী সনাক্তকরণ, আধুনিক অডিওলজি এবং স্পিচ থেরাপি সেবার সম্প্রসারণের মাধ্যমে এই খাতে টেকসই ও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বক্তারা আরও উল্লেখ করেন, সাহিক চট্টগ্রাম উপকেন্দ্রের এই নবযাত্রার মাধ্যমে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা, থেরাপি এবং পুনর্বাসন কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকরভাবে পরিচালনা করা যাবে।

অনুষ্ঠানে বক্তারা স্থানীয় ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম-এর নেতৃত্ব, দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানের ভূয়সী প্রশংসা করেন।



অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে সাহিক চট্টগ্রাম উপকেন্দ্রের কার্যক্রমভিত্তিক একটি নবনির্মিত তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। পাশাপাশি অতিথিবৃন্দকে উপকেন্দ্রের বিভিন্ন বিভাগ ও চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের সুযোগ প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজকরা এই আয়োজনের সার্বিক সাফল্যে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ১.২৩ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ১.৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ