ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় আসামি গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৮.৪৮ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৮.৪৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3799904 জন

  • নিউজটি দেখেছেনঃ 3799904 জন
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় আসামি গ্রেফতার


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত এক আসামিকে শুক্রবার (২৩ জানুয়ারি) গ্রেফতার করেছে পুলিশ।


সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম-এর নেতৃত্বে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইদ্রিস আলীসহ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে। অভিযানে সীতাকুণ্ড থানাধীন ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) এলাকার ০১ নম্বর সমাজের বাজার এলাকা থেকে এজাহারনামীয় ১৯ নম্বর আসামি কালা বাচ্চু’কে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, গ্রেফতারকৃত কালা বাচ্চু র‍্যাব সদস্যদের ওপর সংঘটিত মারাত্মক হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৮.৪৮ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৮.৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ