ঢাকা
খ্রিস্টাব্দ

সংবাদ প্রকাশের জের:

শিবচরে গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ২.১৭ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ২.১৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2172983 জন

  • নিউজটি দেখেছেনঃ 2172983 জন
শিবচরে গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা
- আহত সাংবাদিক এম এ কাইউম শেখ।

পূর্বে থেকে উৎ পেতে থাকা একদল সন্ত্রাসীদের হামলায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক এম এ কাইউম শেখ (৪২) গুরুতর আহত হয়। তিনি ওই প্রতিষ্ঠানের মাদারীপুর জেলা সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন।

রবিবার (২০এপ্রিল) রাত ১০.৩০ মিনিটের দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মরহুম মিঠু চৌধুরীর বাড়ির সামনে এ ন্যাক্কারজনক অতর্কিত হামলা করা হয়।

শিবচর উপজেলা সাংবাদিক সমাজ ও স্থানীয়দের মাঝে ওই ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে। ওই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করা হলে, মানববন্ধনসহ বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে বলে সাংবাদিকরা হুশিয়ারী উচ্চারণ করেন।

আহত সাংবাদিক বলেন, সাবেক ছাত্রদল নেতা রুবেল মুন্সির নেতৃত্বে ৫/৭ জনের একটি সন্ত্রাসী দল ওই স্থানে যাওয়ার পর অতর্কিত তাঁর ওপর হামলা চালায়। কিল-ঘুষি ও লাঠি দিয়ে বেধড়ক আঘাত করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রাখে। তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীদল পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে পাশ্ববর্তী পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে ভর্তি করে ।

হামলার কারণ বিষয়ে তিনি আরও বলেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাবলু) এর ছবির সাথে রুবেল মুন্সির ছবি সংবলিত একটি ফেস্টুন লোকজন যাতায়াত করে এমন স্থানে ঝোলানো অবস্থায় ছিলো। যাতে আঘাত লেগে একই দিনে ২ জন ব্যক্তির মাথা রক্তাক্ত হয়। ওই সংবাদটি প্রচারের কারণে তাঁর ওপর সন্ত্রাসী হামলাটা করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, সংবাদ পেয়ে আমার একটা টিম নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে তাঁকে নিয়ে হাসপাতালে এসে চিকিৎসার ব্যবস্থা করানো হয়। অভিযোগ পেলে দ্রুত এর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ২.১৭ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ২.১৭ অপরাহ্ন