ঢাকা
খ্রিস্টাব্দ

ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্রিকটন ‘চাল’ মোংলা বন্দরে পৌঁছাল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১.০২ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১.০২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2274713 জন

  • নিউজটি দেখেছেনঃ 2274713 জন
ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্রিকটন ‘চাল’ মোংলা বন্দরে পৌঁছাল
- সংগৃহীত প্রতীকি ছবি।

ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় চালবোঝাই জাহাজটি বন্দরে ভিড়ে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহন কার্যক্রম শুরু হবে।

খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার জানান, ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজটিতে ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্রিক টন চাল আনা হয়েছে। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় জাহাজটি মোংলা বন্দর চ্যানেলের বেসক্রিকে নোঙর করে।

আব্দুল সোবহান সরদার  বলেন, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা ও ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হয়। নমুনা সংগ্রহ ও চাল পরিদর্শনে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের খুলনার চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এস কে মশিয়ার রহমান।

তিনি জানান, ল্যাব পরীক্ষার ফল সন্তোষজনক হলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চাল খালাস শুরু হবে।

খালাসকৃত চাল নদীপথে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার খাদ্য গুদামে পরিবহন করা হবে। চাল খালাসে চার থেকে পাঁচ দিন সময় লাগবে বলে জানানো হয়েছে। এরপর জাহাজটি বন্দর ত্যাগ করবে।

তিনি আরো জানান, জিটুজি চুক্তির আওতায় ভারত, মায়ানমার ও পাকিস্তান থেকে মোট আট লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এরই মধ্যে মোংলা বন্দর দিয়ে ২৫ হাজার মেট্রিক টন চাল আমদানি সম্পন্ন হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১.০২ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১.০২ পূর্বাহ্ন