ঢাকা
খ্রিস্টাব্দ

ইতালিতে ছোট ভাইকে হত্যার পর ভিডিও কলে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ০২ মে ২০২৬, ২.৫৩ পূর্বাহ্ন

আপডেট : শনিবার, ০২ মে ২০২৬, ২.৫৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 345055 জন

  • নিউজটি দেখেছেনঃ 345055 জন
ইতালিতে ছোট ভাইকে হত্যার পর ভিডিও কলে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই


ইতালির লেচ্চে শহরে দুই বাংলাদেশি ভাইয়ের পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত নিজেই ভিডিও কলে পরিবারের কাছে হত্যার কথা স্বীকার করেন বলে জানা গেছে। স্থানীয় সময় বুধবার রাত আনুমানিক ৮টার দিকে লেচ্চে শহরে এ ঘটনা ঘটে। নিহত হন নয়ন ফকির এবং অভিযুক্ত তার বড় ভাই হুমায়ুন ফকির। তারা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা।


পারিবারিক সূত্র জানায়, দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। ঘটনার দিন কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উত্তেজিত হয়ে হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাইকে একাধিকবার আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নয়ন ফকিরের মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের কাছে নিহত ভাইয়ের মরদেহ দেখান এবং হত্যার বিষয়টি স্বীকার করেন বলে স্বজনরা জানিয়েছেন। এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর শোক ও হতবাক অবস্থায় রয়েছেন।


খবর পেয়ে ইতালির পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং ঘটনার তদন্ত চলছে। এ দিকে নিহত নয়ন ফকিরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে পরিবার। ঘটনার পর টঙ্গীবাড়ীর সোনারং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে এ ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। পারিবারিক বিরোধ ও প্রবাস জীবনের মানসিক চাপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ০২ মে ২০২৬, ২.৫৩ পূর্বাহ্ন
আপডেট : শনিবার, ০২ মে ২০২৬, ২.৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ