ঢাকা
খ্রিস্টাব্দ

সাবেক মন্ত্রী ইঞ্জি. মোশাররফের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন চেনু মিয়া আর নেই

চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস; মঙ্গলবার দুই দফা জানাজা শেষে দাফন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ২.৩১ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ২.৩১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3196754 জন

  • নিউজটি দেখেছেনঃ 3196754 জন
সাবেক মন্ত্রী ইঞ্জি. মোশাররফের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন চেনু মিয়া আর নেই
ছবিঃ প্রয়াত মোয়াজ্জেম হোসেন চেনু মিয়া।


বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন চেনু মিয়া মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নের বাসিন্দা। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রামের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 


পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।


মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর মিরসরাইয়ের মহাজনহাট স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


প্রবীণ এই ব্যক্তিত্বের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ২.৩১ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ২.৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ