ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯.৫৭ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯.৫৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2422684 জন

  • নিউজটি দেখেছেনঃ 2422684 জন
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজনে প্রথমবারের মতো  পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।  বুধবার (২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় লাল ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম।


সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রঙিন শাড়ি ও পাঞ্জাবি পরে স্টলে স্টলে নানা ধরনের পিঠা সাজিয়ে নিয়ে বসেছে। পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় পিঠা উৎসব প্রাঙ্গণ। বিশ্ববিদ্যালয়ের ৪টি বিভাগের ৪টি স্টলে দেশের বিভিন্ন জেলা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রায় ৩৫ ধরনের ঐতিহ্যবাহী পিঠা নিয়ে হাজির হয়েছে। যার মধ্যে রয়েছে- ভাপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, পাটিসাপটা, মালপোয়া, ক্ষীর কুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাকান পিঠাসহ আরও বাহারি সব নামের পিঠা। আজ দিনব্যাপী এ পিঠা উৎসব চলবে।



পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স বিভাগের শিক্ষার্থী নাওমি নাওয়ার বলেন, আমরা জানি পিঠা বাঙালীর একটি বড় ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধরে রাখতে আমরা এ আয়োজন করেছি। এটা শুধু ঐতিহ্য নয় এই পিঠা আমাদের ভাব প্রকাশ করে। রাত জেগে আমরা সবাই মিলে আনন্দ উদ্দীপনার মধ্য এ উৎসবের আয়োজন করেছি।


পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহিদুল ইসলাম বলেন, আজকের পিঠা উৎসব আমাদের ক্যাম্পাসে প্রথম পিঠা উৎসব। শিক্ষার্থীরা সাচ্ছন্দ্যে এ পিঠা উৎসবে অংশগ্রহণ করছে। শীতের পিঠা আমাদের বাঙালির ঐতিহ্য। আমরা প্রতিবছর এই উৎসব আয়োজন করব।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯.৫৭ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯.৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ