ঢাকা
খ্রিস্টাব্দ

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে দুই মন্ত্রীসহ নিহত ৮

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১.০১ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১.০১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3723181 জন

  • নিউজটি দেখেছেনঃ 3723181 জন
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে দুই মন্ত্রীসহ নিহত ৮

ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইবরাহিম মুরতালা মুহাম্মেদ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয় ব্যক্তি নিহত হয়েছেন বলে বিবিসিকে জানিয়েছেন দেশটির সরকারের একজন মুখপাত্র।


বুধবার (৬ আগস্ট) দেশটির সেন্ট্রাল আশান্তি অঞ্চলে এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। ঘানার ডিফেন্স চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ এই ঘটনাকে ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।


এর আগে, ঘানার সশস্ত্র বাহিনী জানায়, তিনজন ক্রু ও পাঁচ যাত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রাডার থেকে ‘উধাও’ হয়ে গেছে। হেলিকপ্টারটি স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১২ মিনিটে অবৈধ খননকাজ বন্ধে আয়োজিত এক ইভেন্টের জন্য ওবুয়াইসি শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করে।


এরইমধ্যে, সামাজিক যোগাযোগমাধ্যমে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। কবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হেলিকপ্টার বিধ্বস্তের কোনো কারণ প্রকাশ করেনি।


ঘটনার পর দেশটির ডিফেন্স চিফ অব স্টাফ সবখানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। তিনি ঘানার রাষ্ট্রপতি ডজস ড্রামানি ,মাহামা এবং সরকারের পক্ষ থেকে দেশের সেবায় নিবেদিত ব্যক্তিদের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১.০১ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১.০১ পূর্বাহ্ন