ঢাকা
খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রসহ ৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3133191 জন

  • নিউজটি দেখেছেনঃ 3133191 জন
যুক্তরাষ্ট্রসহ ৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের সব অঙ্গনে চলছে রদবদল। এবার কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রসহ সাত দেশের রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফেরানো হচ্ছে হাইকমিশনারসহ চুক্তিভিত্তিক কয়েকজন কর্মকর্তাকে।


বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি আজ বৃহস্পতিবার জানাজানি হয়।


নির্দেশ অনুযায়ী, মালেতে হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়াকে দেশে ফেরানো হচ্ছে।


 এ ছাড়া ওয়াশিংটনে প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটেয়ায় কাউন্সেলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা এবং নিউ ইয়র্কে তৃতীয় সচিব আসিব উদ্দিন আহম্মেদকে দেশে ফেরানো হচ্ছে।


পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় বদলি করা হয়েছে। অতএব আপনার বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ