ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মহানগরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত একদিনে ২ জনের মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।
নিউজটি দেখেছেনঃ 2934682 জন
  • নিউজটি দেখেছেনঃ 2934682 জন
চট্টগ্রাম মহানগরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত একদিনে ২ জনের মৃত্যু
প্রতীকি ছবি।


চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং অন্যজন নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়।দুইজনই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ছিলেন। গত ২৭ অক্টোবর মারা গেলেও সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় নাম উঠে একদিন পর।


ওই প্রতিবদেনে বলা হয়েছে, ডেঙ্গুতে মৃত্যু হওয়া দুইজনের মধ্যে একজন ৫০ বছর বয়সী পুরুষ। অন্যজন ৪৪ বছর বয়সী নারী। দুইজনেই গত ২৭ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে মনির হোসেন নামের ওই ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ অক্টোবর চমেকে ভর্তি হন। ওইদিনই তিনি ডেঙ্গু পরবর্তী কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান। অপরদিকে একইদিন শোলকবহর এলাকার বাসিন্দা রেহেনা আক্তার নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি জন। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে নানান শারীরিক জটিলতায় তিনি মারা যান বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হলো। এরমধ্যে চলতি অক্টোবর মাসেই মারা গেছে ৭ জন। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ শিশু। এ নিয়ে অক্টোবরের ২৯ তারিখ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ জনে।


এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরো ৫৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বাকি ১৬ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালের। 


প্রসঙ্গত, চলতি বছর এ পর্যন্ত মোট ২ হাজার ৮৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর আগে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। আর আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।

আপডেট :