ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টলা এক্সপ্রেস ট্রেনের তিন বগি লাইনচ্যুত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 6850572 জন

  • নিউজটি দেখেছেনঃ 6850572 জন
চট্টলা এক্সপ্রেস ট্রেনের তিন বগি লাইনচ্যুত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেন চট্টলা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়া ডুলাহাজারা স্টেশান পার হয়ে এ ঘটনা ঘটে। 


বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, চট্টগ্রাম থেকে সকাল ৭টার দিকে ছেড়ে আসে বিশেষ ট্রেন চট্টলা এক্সপ্রেস। ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার পৌঁছার কথা থাকলেও তার আগে সাড়ে ১০ টার দিকে ডুলহাজারা স্টেশান পার হয়ে শেষ তিনটি বগি লাইনচ্যুত হয়।


তিনি আরো জানান, লাইন সংস্কারের কাজ শুরু হয়েছে। স্বাভাবিক হতে কিছু সময় লাগবে। তবে কী কারণে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। 


স্থানীয়দের বরাতে ডুলহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান, দুর্বৃত্তরা রেলাইনের পাথর সরিয়ে নাট-বল্টু খুলে নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ