ঢাকা
খ্রিস্টাব্দ

নরসিংদী

রায়পুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ: দুই ফার্মেসিকে জরিমানা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাদ্দাম উদ্দিন রাজ | সংবাদদাতা
নরসিংদী জেলা
বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৫.০২ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৫.০২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 225394 জন

  • নিউজটি দেখেছেনঃ 225394 জন
রায়পুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ: দুই ফার্মেসিকে জরিমানা
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তুলাতুলি এলাকায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুইটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর আওতায় দুইটি পৃথক মামলায় মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


অভিযানকালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক, নরসিংদী প্রসিকিউশন দাখিল করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।


এ সময় রায়পুরা থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনী অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন। অভিযানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাদ্দাম উদ্দিন রাজ | সংবাদদাতা
নরসিংদী জেলা
বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৫.০২ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৫.০২ অপরাহ্ন