ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লাইফ জ্যাকেট বিতরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ১.৩২ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ১.৩২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 610328 জন

  • নিউজটি দেখেছেনঃ 610328 জন
বোয়ালখালীর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের জন্য লাইফ জ্যাকেট বিতরণ
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।


বোয়ালখালী উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক  ও প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকগণের হাতে শিক্ষার্থীদের সাঁতার শেখার সুবিধার্থে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) বোয়ালখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 


প্রতি বছর সাঁতার না জানায় পুকুরে কিংবা নদীতে ডুবে অনেক শিশু মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের মাঝে সাঁতার শেখার আগ্রহ বৃদ্ধিতে এ উদ্যোগ নেন উপজেলা নির্বাহী অফিসার। 


এসময় ২০টি মাধ্যমিক বিদ্যালয়, ১৮টি প্রাথমিক বিদ্যালয়, স্কাউট, রোভার স্কাউটসদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক  মোহাম্মদ রহমত উল্লাহ। 


এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ১.৩২ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ১.৩২ পূর্বাহ্ন