ঢাকা
খ্রিস্টাব্দ

জামায়াত নিয়ে মির্জা ফখরুলের কঠোর মন্তব্য, বললেন ‘অস্তিত্ব থাকবে না’

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ৩.৪২ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ৩.৪২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 882514 জন

  • নিউজটি দেখেছেনঃ 882514 জন
জামায়াত নিয়ে মির্জা ফখরুলের কঠোর মন্তব্য, বললেন ‘অস্তিত্ব থাকবে না’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ইসলাম যেটা বলছে ওটাই করতে হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জান যে, ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তোমরা ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। তিনি বলেন, জামায়াত নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায়. কারণ, ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না।


মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।


ফখরুল বলেন, ‘দীর্ঘ ৯ মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে।’


এনসিপি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এলাকায় একটাও এনসিপি নেই। সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চায়, জনগণ পিআর বোঝে না। এসবের কারণ ভোট পেছানো।


এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ৩.৪২ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ৩.৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ