ঢাকা
খ্রিস্টাব্দ

যাদের পয়সায় আমাদের বেতন, তাদের জন্য কাজ করতে হবে: সেনাপ্রধান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৫.৪৮ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৫.৪৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 840182 জন

  • নিউজটি দেখেছেনঃ 840182 জন
যাদের পয়সায় আমাদের বেতন, তাদের জন্য কাজ করতে হবে: সেনাপ্রধান
-- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে সাবেক ক্যাডেটদের ৩ দিনব্যাপী ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে সেনা প্রধান।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “যাদের পয়সায় আমাদের বেতন হয়, লেখাপড়ার খরচ চলে, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ঘটে—সেসব খেটে খাওয়া মানুষের জন্যই আমাদের কাজ করতে হবে।” শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের ১ম পুনর্মিলনী-২০২৫ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী এই পুনর্মিলনীর দ্বিতীয় দিনটি ছিল জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত।

সেনাপ্রধান বলেন, ‌‌আমরা অনেকেই শিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না। ভালো ভালো রেজাল্ট করি, ভালো জিপিএ পেয়ে উত্তীর্ণ হই, ইউনিভার্সিটিতে ভালো করি, পিএইচডি করি, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করি, কিন্তু কারও কারও মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না।

ওয়াকার-উজ-জামান বলেন, ভাল মানুষ হতে হবে, নীতি-নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব চাচ্ছি, নারী ক্ষমতায়ন চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছাড়াও উপস্থিত ছিলেন—১১ ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদ আহম্মেদ, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়াহাব, জয়পুরহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, প্রাক্তন ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি মৌসুমি শিখা এবং ক্যাডেট কলেজের কর্মকর্তা–শিক্ষকবৃন্দ।

সেনাপ্রধান তার ভাষণে নারীর ক্ষমতায়ন, বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা–সমৃদ্ধি কামনা করেন এবং দেশসেবায় আত্মনিয়োগের আহ্বাএন জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৫.৪৮ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৫.৪৮ অপরাহ্ন