ঢাকা
খ্রিস্টাব্দ

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেও বোমাবর্ষণ

গাজায় ইজরায়েলি হামলায় মৃত অন্তত ৪৩

ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন বহু প্যালেস্টাইনি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৫.৪২ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৫.৪৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1822377 জন

  • নিউজটি দেখেছেনঃ 1822377 জন
গাজায় ইজরায়েলি হামলায় মৃত অন্তত ৪৩
- গাজায় বোমাবর্ষণ ইজরায়েলের, বহু হতাহত।


ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেও গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইজরায়েল। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর থেকে একাধিক ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩ জন। তাঁদের মধ্যে ২০ জনেরও বেশি মানুষ খাবার ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য প্রশাসন।


সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ জানায়, গত ২৭ মে থেকে গাজায় ত্রাণ বিতরণ শুরু করেছে আমেরিকা ও ইজরায়েল সমর্থিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)। তবে বিতরণ ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে প্রথম দিন থেকেই। ত্রাণ সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো অভুক্ত মানুষের ওপর বার বার চালানো হচ্ছে হামলা। এর জেরে এখন পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় হাজারের বেশি আহত হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।


বিশেষত গাজার রাফা অঞ্চলে জিএইচএফ পরিচালিত ত্রাণ শিবিরে ইজ়রায়েলি সেনার গুলিচালনার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, ভিড় নিয়ন্ত্রণের নামে নির্বিচারে গুলি ছুড়েছে সেনাবাহিনী। রাষ্ট্রপুঞ্জ কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করেছে। সংস্থাটির মতে, “জিএইচএফ-এর ত্রাণ শিবিরগুলো কার্যত মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে, আর এই পরিস্থিতির জন্য আমেরিকা ও ইজরায়েল—উভয়ই দায়ী।”


গাজায় এখনও খাদ্য ও ওষুধের তীব্র সংকট চলছে। যুদ্ধের কারণে রোজগারের সুযোগ প্রায় নেই বললেই চলে। সাধারণ মানুষ ত্রাণ শিবিরের উপরই নির্ভর করে বেঁচে থাকার চেষ্টা করছেন। কিন্তু সীমিত ত্রাণ ও মারাত্মক নিরাপত্তাহীনতা তাঁদের জীবনকে আরও অনিশ্চিত করে তুলেছে।


এদিকে ইরান ও ইজরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ চলছে টানা ১২ দিন ধরে। মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার পর পরই পাল্টা জবাব দিয়েছে আমেরিকা ও ইজরায়েল। মঙ্গলবারও আকাশপথে হামলা-পাল্টা হামলার খবর মিলেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গাজায় হামলা জারি রেখেছে ইজরায়েল, যা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৫.৪২ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৫.৪৫ অপরাহ্ন