ঢাকা
খ্রিস্টাব্দ

অর্থ উপদেষ্টা মহার্ঘ ভাতা সম্পর্কে যা বললেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১.০০ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১.০০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4424759 জন

  • নিউজটি দেখেছেনঃ 4424759 জন
অর্থ উপদেষ্টা মহার্ঘ ভাতা সম্পর্কে যা বললেন

সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এখনো সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয়। রবিবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত মানা হয় না। এজন্যই অনেক সময় বলা হয়, আইএমএফের শর্ত ফেল করেছে বাংলাদেশ। শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আমরা দেখছি, আগামী বাজেটে তাদের জন্য কী করা যায়। চেষ্টা করে যাচ্ছি। প্রবাসীদের উদ্দেশ্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রেমিট্যান্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকা যুক্ত হয় না, এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশের যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ। কিন্তু ভারত শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ, তারা লেখাপড়া করে যায়। এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর ওপরে জোর দিতে হবে। 


শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শিক্ষকদের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা দেখছি, আগামী বাজেটে তাদের জন্য কী করা যায়। চেষ্টা করে যাচ্ছি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১.০০ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১.০০ পূর্বাহ্ন