ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাই উপজেলা প্রেস ক্লাব

স্মার্ট মিরসরাই বিনির্মাণে ‘আলোচনা সভা ও ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন’

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪.১৫ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪.১৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 198884 জন

  • নিউজটি দেখেছেনঃ 198884 জন
স্মার্ট মিরসরাই বিনির্মাণে ‘আলোচনা সভা ও ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন’

“স্মার্ট মিরসরাই বিনির্মাণে সমস্যা, সম্ভাবনা ও করণীয়” শীর্ষক এক আলোচনা সভা ও মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় মীরসরাই উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সহ-সভাপতি রাজিব মজুমদার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রেজাউল করিম ও জাতীয় পার্টির প্রার্থী শাহাদাত হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাদল, লায়ন আবু তাহের, মিরসরাই পৌর জামায়াতের আমির শিহাব উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনার, সদস্য সচিব কামরুল হাসান লিটন, বিএনপি নেতা জাহিদ হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা স্মার্ট মিরসরাই গঠনে বিদ্যমান সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সম্ভাবনা ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী সময়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তারা। বক্তারা আগামীর মিরসরাই বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মিরসরাই উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডারের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪.১৫ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪.১৫ পূর্বাহ্ন