ঢাকা
খ্রিস্টাব্দ

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন অসুস্থ, দেশবাসীর নিকট দোয়া কামনা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ৩.৩২ অপরাহ্ন

আপডেট : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ৩.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3952308 জন

  • নিউজটি দেখেছেনঃ 3952308 জন
সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন অসুস্থ, দেশবাসীর নিকট দোয়া কামনা
ছবিঃ গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

গণফোরামের ইমেরিটাস সভাপতি ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শনিবার দুপুরে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী জানান, ড. কামাল হোসেন ফুসফুসের সমস্যায় ভুগছেন। অসুস্থবোধ করায় গতকাল শুক্রবার ওনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 



বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে সুব্রত চৌধুরী বলেন, ‘বর্তমানে তিনি হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) আছেন। আরেকটু অবজারভেশনের পর ওনাকে কেবিনে নেওয়া যেতে পারে।’ তিনি ড. কামাল হোসেনের আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।



৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ৩.৩২ অপরাহ্ন
আপডেট : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ৩.৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ