ঢাকা
খ্রিস্টাব্দ

আমাদের কাছে কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই, রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ৩.২৪ পূর্বাহ্ন

আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ৩.২৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 539258 জন

  • নিউজটি দেখেছেনঃ 539258 জন
আমাদের কাছে কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই, রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
-- ছবিঃ পুুলিশ মহাপরিদর্শক (আইজি) মো. বাহারুল আলম ।

শুক্রবার রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান চালাবে পুলিশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার পর শুক্রবার রাতে গণমাধ্যমকে পুুলিশ মহাপরিদর্শক (আইজি) মো. বাহারুল আলম এমন তথ‌্য জানিয়েছেন।

নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতেই এ হামলা চালানো হয়েছে- এমন ধারণার কথা জানিয়ে আইজি‌পি ব‌লেন, হাদি হত্যাচেষ্টার তদন্তের অগ্রগতি সম্পর্কে আমরা এ মুহূর্তে বলছি না; আমরা কাজ করছি এবং বিফল হব না।

এ হামলার কারণে রাজনীতিতে বা আগামী নির্বাচনে প্রভাব পড়বে না মন্তব্য করে আইজিপি বলেন, দেখেন, একটা যুদ্ধ হচ্ছে হামলাকারী এবং এর পেছনে কারা আছেন, তা খুঁজে বের করা। এটা আমরা অবশ্যই করব।

শুক্রবার রাতে অলআউট অভিযান শুরুর কথা জানিয়ে আইজিপি বলেন, “আমরা সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সবাই মিলে অলআউট অভিযানে যাব। আজ সারারাত সারাদেশেই আমরা এ ধরনের অভিযান চালাব।”

আইজিপি বলেন, এটা ওরাই করেছে যারা নির্বাচনের ওপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করতে চায়। যারা চায় নির্বাচন না হোক ইত্যাদি ইত্যাদি… এটাকে আমরা সিরিয়াসলি দেখছি।

যারা প্রার্থী হয়েছেন বা হবেন, তাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার বিষ‌য়ে আইজিপি বলেন, অবশ্যই আমরা বাড়তি নিরাপত্তা দেব। আমরা যাদের ভালনারেবল মনে করছি, তাদের আমরা নিরাপত্তা দেব।

নিরাপত্তাটা কীভাবে দেওয়া হবে এ বিষ‌য়ে তিনি বলেন, দেখেন, আমাদের কাছে কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই। গত ২০-৫০ বছর ধরে যে প্রক্রিয়ায় চলছে, এখনও সেই প্রক্রিয়াতেই হবে। তাদের সঙ্গে সশস্ত্র প্রহরী থাকবে, এটা গেল একটা বিষয়। আরেকটা হচ্ছে, তার কী কী ভালনেরাবিলিটি আছে গোয়েন্দা সংস্থাগুলো তা নির্ধারণ করে, এরপর তারে অ্যালার্ট করে। তাদের অ্যালার্ট করে, এই জায়গায় কি ওই জায়গায় যাবেন না, ইত্যাদি আর কী।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ৩.২৪ পূর্বাহ্ন
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ৩.২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ