ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে প্রান্তিক মানুষের পাশে টিএম ওয়েভ ফাউন্ডেশন, ব্যতিক্রমী সহায়তা কার্যক্রম

শিক্ষাবৃত্তিসহ ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র, কৃষক ও অটিজম শিশুদের পাশে দাঁড়াল টিএমএফ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৪.০৮ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৪.১২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2473289 জন

  • নিউজটি দেখেছেনঃ 2473289 জন
মিরসরাইয়ে প্রান্তিক মানুষের পাশে টিএম ওয়েভ ফাউন্ডেশন, ব্যতিক্রমী সহায়তা কার্যক্রম
ছবিঃ প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা ।


চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সামাজিক সেবামূলক সংগঠন টি এম ওয়েভ ফাউন্ডেশন (টিএমএফ) -এর উদ্যোগে শীতবস্ত্র, বোরো ধান বীজ, শিক্ষাবৃত্তি, কম্পিউটার বিতরণ ও অটিজম শিশুদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিকার জনার্দ্দনপুর এলাকায় আয়োজিত এই মানবিক কার্যক্রমে সভাপতিত্ব করেন টি এম ওয়েভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দিদারুল আলম শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য হারুন অর রশিদ।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আনোয়ার, সোস্যাল ইসলামী ব্যাংক আবুতোরাব বাজার শাখার ম্যানেজার শাখাওয়াত হোসেন চৌধুরী, জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ নন্দী, জোরারগঞ্জ থানা জামায়াতের ইসলামী বাইতুল মাল সম্পাদক আব্দুল গফুর এবং মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা বলেন, “টি এম ওয়েভ ফাউন্ডেশনের মতো সংগঠনগুলো সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করছে, তা সত্যিই প্রশংসনীয়। সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের বেসরকারি মানবিক কার্যক্রম সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

সভাপতির বক্তব্যে টি এম ওয়েভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দিদারুল আলম শামীম বলেন, “আমাদের লক্ষ্য শুধু একদিনের সহায়তা নয়, বরং শিক্ষা, কৃষি ও মানবিক সহায়তার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করে তোলা।  আগামীতেও টিএমএফ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র, ১ হাজার মানুষের মাঝে মোজা, ১ শত পরিবারের মাঝে কম্বল, ১ শত প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের বীজ, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, অটিজম শিশুদের নগদ অর্থ সহায়তা এবং কম্পিউটার বিতরণ করা হয়।



স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা তাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৪.০৮ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৪.১২ পূর্বাহ্ন