ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে দূর্নীতি বিরোধী দিবস পালিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২.৩২ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২.৩২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 557826 জন

  • নিউজটি দেখেছেনঃ 557826 জন
বোয়ালখালীতে দূর্নীতি বিরোধী দিবস পালিত
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

বোয়ালখালী উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকালে বোয়ালখালী উপজেলার  স্বাধীনতা হলে এ দিবসটি উদযাপন করা হয়।

এবারের দূর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য বিষয় "দূর্নীতির বিরুদ্ধে তারূণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এতে প্রধান অতিথি ছিলেন, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মেহেদী হাসান ফারুক।

প্রধান অতিথি বলেছেন, স্বচ্ছতা, জবাবদিহি ও নৈতিকতার চর্চা ছাড়া  টেকসই উন্নয়ন সম্ভব নয়। দূর্নীতিকে রূখতে তরুণদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন কলেজ, বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক - শিক্ষিকা, গণমাধ্যমকর্মী, সামাজিক সেবামূলক সংগঠনের প্রতিনিধিগণ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২.৩২ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২.৩২ পূর্বাহ্ন