ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে চুরি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ২.৫৭ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ২.৫৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 617797 জন

  • নিউজটি দেখেছেনঃ 617797 জন
বোয়ালখালীতে প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে চুরি
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।


বোয়ালখালীতে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের লোহার কলাপসিবল গেট কেটে ডেক্সটপ কম্পিউটার এবং ভ্যাকসিনের নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে দপ্তরটির কর্মরতরা কার্যালয়ে এসে এ ঘটনা জানতে পারেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার বলেন, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকেও হাসপাতালে গবাদিপশুর চিকিৎসা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে এসে চুরির ঘটনা জানতে পারি। এ ব্যাপারে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, চোরের দল কার্যালয়ের পাশের একটি ছোট কলাপসিবল গেটের হোলপাস কেটে প্রবেশ করেছে। প্রাণিসম্পদ কর্মকর্তার কক্ষের দরজার তালার হুক কেটে অফিসিয়াল একটি ডেক্সটপ কম্পিউটার ও মনিটর এবং অফিস সহকারীদের কক্ষের দরজার হুক কেটে একটি ডেক্সটপ কম্পিউটার ও মনিটর নিয়ে গেছে। এছাড়া ড্রয়ারে সংরক্ষিত ভ্যাকসিন বিক্রি নগদ ১৫ হাজার টাকা নিয়ে গেছে। চোরের দল অফিসের সমস্ত নথিপত্র এলোমেলো করে ফেলেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ২.৫৭ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ২.৫৭ পূর্বাহ্ন