কুমিল্লার তিতাসে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে একটি র্যালী বের হয়ে উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রদর্শনীর উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সরফরাজ হোসেন খান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ সাইফুল্লাহ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ। পরে মেলার স্টলের চার ক্যাটাগরিতে ১৩জনের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।