ঢাকা
খ্রিস্টাব্দ

তিতাসে বিল্ডিংয়ের পানি নিষ্কাশন নিয়ে বাকবিতণ্ডার ঘটনায় চাঁদাবাজির অভিযোগ

- ফেসবুকে মিথ্যা পোষ্ট এলাকাবাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাংবাদিক সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা) উপজেলা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ৯.৫৪ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ৯.৫৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 882213 জন

  • নিউজটি দেখেছেনঃ 882213 জন
তিতাসে বিল্ডিংয়ের পানি নিষ্কাশন নিয়ে বাকবিতণ্ডার ঘটনায় চাঁদাবাজির অভিযোগ


কুমিল্লার তিতাসে ভবনের পানি নিষ্কাশন নিয়ে দু'পক্ষের বাকবিতণ্ডার ঘটনায় এক প্রবাসী যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাঁদাবাজীর অভিযোগে মিথ্যা স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, উপজেলার কলাকান্দি ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামে।


জানা যায়, কাউনিয়ার চর গ্রামের বাসিন্দা বিল্লাল মুন্সি তার নিজ জায়গাতে একটি বিল্ডিং নির্মাণের কাজ করছেন। কাজ চলমান থাকায় বৃষ্টিতে বিল্ডিংয়ের ছাদে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একই গ্রামের বাসিন্দা প্রতিবেশী মোঃ জলিল মিয়ার জায়গার সীমানার অংশে গিয়ে পরে এনিয়ে জলিল মিয়ার স্ত্রী মোসাঃ মনোয়ারা বেগমের সাথে বাকবিতন্ডা হয় বিল্লাল মুন্সি ও তার বড় ভাই মোঃ হানিফ মুন্সির। যার দু'পক্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন পূর্বে ভাইরাল হয়।


এঘটনাকে কেন্দ্র করে জলিল মিয়ার নাতী একই ইউনিয়নের মাছিমপুর মধ্য পাড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মোঃ হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিল্লাল মুন্সি, হানিফ মুন্সি ও তাদের পরিবারসহ স্থানীয় এলাকার যুবকদের জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চাঁদাবাজ, সন্ত্রাসী সহ এলাকায় ক্রাশ সৃষ্টির অভিযোগ তুলে এক বিভ্রান্তিকর মানহানিকর মিথ্যা স্ট্যটাস দিয়েছেন এমন অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় গ্রামের সচেতন মহলের প্রবীণ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবকরা।


স্থানীয় সচেতন মহলের প্রবীণ ব্যক্তিবর্গ ও যুবকরা ফেসবুকে এমন মিথ্যা স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের জানান, বিল্লাল ও তার বড় ভাই হানিফ মুন্সির সাথে জলিল মিয়ার স্ত্রীর সাথে বিল্ডিংয়ের পানি পড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। দু'পক্ষের কেউই সমস্যাটির সমাধানের জন্য সামাজিক ভাবে এলাকার কাউকে কিছুই জানায়নি।


এরই মধ্যে উপরোক্ত ঘটনাকে কেন্দ্র করে জলিল মিয়ার নাতি হাসান বিদেশ থেকে ফেইসবুকে লিখেছে কাউনিয়ার চর গ্রামের যুবকরা চাঁদাবাজ, সন্ত্রাস বিল্লাল ও তার ভাই হানিফ মুন্সি এলাকায় প্রভাব বিস্তার করে সন্ত্রাসী দিয়ে এমন সব বিভ্রান্তিকর মিথ্যা মানহানিকর স্ট্যটাস দেন যা অসত্য।


ঘটনা তাদের দুপক্ষের পরিবারের মধ্যে এনিয়ে গ্রামের অন্যান্য লোকজনকে জড়িয়ে কেনো আরেক গ্রামের বাসিন্দা এমন মিথ্যা অভিযোগ তুলবে? কলাকান্দি ইউনিয়নের মধ্যে আমাদের গ্রাম আদর্শ গ্রাম হিসেবে ইউনিয়নবাসীর কাছে পরিচিত।


তাদের দুই পরিবারের সমস্যার মাঝে আমাদের গ্রামের লোকজনকে জড়িয়ে এমন মিথ্যা অভিযোগ তুলে গ্রামের সম্মান নষ্ট করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘটনার সুষ্ঠু বিচার কামনা করছি।


এবিষয়ে জলিল মিয়ার পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে হানিফ মুন্সি বলেন, জলিল মিয়া আজ ৩০বছর যাবত আমার জায়গার ওপর দিয়ে পাইপ লাইন ব্যবহার করে আমার পুকুরে তার বাড়ির বিল্ডিংয়ের পানি ফালায় আমার বাড়ির সিমানায় বিল্ডিংয়ের ময়লা আবর্জনা ফেলে ময়লার স্তুপ তৈরি করে রেখছে আজ পর্যন্ত কিছু বলেনি ধৈর্য ধরে বিষয়টি স্বাভাবিক ভাবে সমাধানের চেষ্টার অপেক্ষায় আছি।


আমার ছোট ভাই বিল্লাল একটি নতুন বিল্ডিংয়ের কাজ করছে যার পানি নিষ্কাশনের পাইপ লাইনের কাজ এখনো করা হয়নি তার কারণে জমে থাকা বৃষ্টির পানি জলিল মিয়ার জায়গাতে কেনো পড়ে এনিয়ে জলিল মিয়ার স্ত্রীর সাথে আমার ভাই বিল্লালের কথা কাটাকাটি হয় আমি শুনতে পেরে দুজনকে থামাতে আসি এবং বুজিয়ে নিয়ে যাই কিন্তু জলিল মিয়ার স্ত্রী নানা খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকেন।


পরে জানতে পারি, স্থানীয় গ্রামের লোকজনকে জড়িয়ে আমার ও আমার পরিবারের লোকজনকে জড়িয়ে জলিল মিয়ার নাতী হাসান ফেসবুকে সন্ত্রাস, চাঁদাবাজ, ও আরো নানান মিথ্যা অসত্য কথাবার্তা লিখে স্ট্যাটাস দিয়েছেন। আমি এই মিথ্যা  পোষ্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একই সাথে স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা বাহীনির কাছে সুষ্ঠু বিচার চাই।


উপরোক্ত অভিযোগের ঘটনার বিষয়ে মোঃ জলিল মিয়ার কাছে জানতে গেলে তিনি বলেন, আমার স্ত্রীর সাথে বিল্লালের বিল্ডিং এর পানি আমাদের জায়গায় পড়া নিয়ে সামান্য কথাকাটি হয়েছে কোন হাতাহাতি বা মারামারি বা বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।


আমার নাতী বিদেশ থাকে তার নানীকে গালিগালাজ করেছে বিল্লাল তাই সে রাগে না বুজেই ফেসবুকে এসব কথা লিখেছেন। আমাদের কাছে কেউ চাঁদা দাবি করেনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাংবাদিক সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা) উপজেলা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ৯.৫৪ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ৯.৫৪ অপরাহ্ন