মাদারীপুরের শিবচরে “জীবনের জন্য আবাসন”এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে পরিবেশবান্ধব আবাসন প্রকল্প ‘রয়েল ইকো ভ্যালি’-এর একক আয়োজনে এক অনন্য অ্যাসোসন মেলা। শনিবার (১লা নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১,২৫ টা পর্যন্ত শিবচরের ৭১ উৎসব চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
রয়েল ইকো ল্যান্ড লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, দেশের বিশিষ্ট ব্যবসায়ী, স্থাপতি, বিনিয়োগকারী, ব্যাংক ও রয়েল এস্টেট খাতের প্রতিনিধিরা। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, সাংবাদিক এবং শুভানুধ্যায়ীরাও উপস্থিত ছিলেন।
রয়েল ইকো ভ্যালি: আধুনিক জীবনের নতুন ঠিকানা ,রয়েল ইকো-ল্যান্ড লিমিটেডের এই বিশেষ প্রকল্পটি পরিবেশবান্ধব, নিরাপদ ও আধুনিক আবাসনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রকল্পটির পরিকল্পনায় থাকবে প্রকৃতিনির্ভর অবকাঠামো, টেকসই জলব্যবস্থাপনা, সবুজ পরিবেশ, প্রশস্ত সড়ক, এবং নিরাপদ পারিবারিক পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, “রয়েল ইকো ভ্যালি” হবে ভবিষ্যতের স্মার্ট ও আধুনিক শহর বিন্যাসের একটি উদাহরণ, যেখানে বসবাসের পাশাপাশি বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডের সুযোগও থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ বুলবুল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, রোকেয়া মেমোরিয়াল হাসপাতাল ও কর্পোরেট পার্টনার, রয়েল ইকো-ল্যান্ড লিমিটেড। তিনি বলেন, “আমরা চাই প্রকৃতির সঙ্গে সখ্য রেখে মানুষ যেন আধুনিক জীবনযাপন করতে পারে। রয়েল ইকো ভ্যালি সেই ভাবনারই বাস্তব রূপ। এই প্রকল্প শুধু আবাসন নয়, এটি হবে টেকসই উন্নয়নের প্রতীক।”
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মাসুম পারভেজ - চেয়ারম্যান রয়েল ইকো ভ্যালি। সুরঞ্জিত ভুমিক পরিচালক বিপণন , রয়েল ইকো ভ্যালী, কাজী হেমায়েত এবি ফামাসিটি ও এ্যাডভাইজার রয়েল ইকো ভ্যালি , তাপস কুমার দে, পরিচালক অর্থ, রয়েল ইকো ভ্যালীর ।
অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ আয়োজন,অ্যাসোসন মেলায় অংশগ্রহণকারীরা প্রকল্পের বিস্তারিত তথ্য, বিনিয়োগের সুযোগ, এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সরাসরি জানতে পারবেন। রয়েল ইকো-ল্যান্ড লিমিটেড জানিয়েছে, প্রকল্পে আগ্রহী ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য থাকবে বিশেষ ছাড় ও উপহার পরিকল্পনা।
স্থানীয়দের আগ্রহ ও প্রত্যাশা শিবচর এলাকায় এমন একটি আধুনিক প্রকল্প উদ্বোধনের খবরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, “রয়েল ইকো ভ্যালি” প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।