ঢাকা
খ্রিস্টাব্দ

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন স্যার আশুতোষ সরকারি কলেজের পাভেল মহাজন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ২.৫০ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ২.৫০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 995030 জন

  • নিউজটি দেখেছেনঃ 995030 জন
প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন স্যার আশুতোষ সরকারি কলেজের পাভেল মহাজন

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজের শিক্ষার্থী পাভেল মহাজন।সম্প্রতি বাংলাদেশ স্কাউটসের পরিচালক মোসা.মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।



এতে বলা হয়, ২০২৩ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য পাভেল মহাজন সহ ৫ জনকে মূল্যায়নের মাধ্যমে মনোনীত করা হয়েছে।



পাভেল নগরীর চান্দগাঁও মধ্যম মোহরা ব্রাহ্মণপাড়ার দিলিপ মহাজন ও রূপনা মহাজন দম্পতির সন্তান। সে স্যার আশুতোষ সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগের (অনার্স) শিক্ষার্থী।



কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.পার্থ প্রতীম ধর বলেন, জাতীয় পর্যায়ে পাভেলের এ অর্জন সত্যি প্রশংসনীয়। এ অর্জন চট্টগ্রামের রোভার স্কাউটে আরেকটি স্বর্ণ পালক যুক্ত করেছে।



এছাড়া পাভেলের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম জেলা রোভার কমিশনার প্রফেসর ফজলুল কাদের চৌধুরী ও সম্পাদক বোরহান উদ্দিন।



এর আগে গত ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি বাংলাদেশ স্কাউটস এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ২০২৩ সালের জাতীয় পর্যায়ের “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” প্রার্থীদের লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাতাঁর মূল্যায়ন ক্যাম্প অনুষ্ঠিত হয়।



 এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” এর জন্য ৫ জন রোভার স্কাউটকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ২.৫০ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ২.৫০ পূর্বাহ্ন