ঢাকা
খ্রিস্টাব্দ

সিলেটের জব্দকৃত সাদা পাথর নিলামে তোলা হচ্ছে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আবুল কাশেম রুমন | সংবাদদাতা
সিলেট
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ৫.৩০ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ৫.৩০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1502002 জন

  • নিউজটি দেখেছেনঃ 1502002 জন
সিলেটের জব্দকৃত সাদা পাথর নিলামে তোলা হচ্ছে


সিলেটের প্রকৃতিক সৌন্দের্যের পর্যটন কেন্দ্র সাদা পাথর হতে লুট হাওয়া পাথরগুলো এখন নিলামে তোলা হচ্ছে। সিলেট সদর উপজেলার ধোপাগুল বাজার এলাকায় জব্দকৃত প্রায় ৬১,৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলতে যাচ্ছে বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। এই নিলামে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএমডির পরিচালক (উপ সচিব) মো. আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী নিলামকারীদের বিএমডির অনুকূলে ২ লাখ টাকার ফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জামানত প্রদান করতে হবে। নিলামে অংশ গ্রহণের জন্য নাম এন্ট্রি ও রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ থেকে ১১ টার মধ্যে সম্পন্ন করতে হবে। একই দিন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে সকাল ১১টায় নিলাম কার্যক্রম শুরু হবে।

নিলামে অংশ নিতে ইচ্ছুকদেও রেজিস্ট্রেশনের সময় অফেরতযোগ্য ৫০০ টাকা নগদে প্রদান করতে হবে। একইসাথে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি প্রদর্শন করাও বাধ্যতামূলক।

নিলামের শর্তাবলি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট (www.sylhet.gov.bd), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ওয়েবসাইট (www.sylhetsadar.sylhet.gov.bd)  এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)-এর (www.bomd.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আবুল কাশেম রুমন | সংবাদদাতা
সিলেট
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ৫.৩০ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ৫.৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ