ঢাকা
খ্রিস্টাব্দ

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৯.২৩ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৯.২৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4195058 জন

  • নিউজটি দেখেছেনঃ 4195058 জন
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বর্ণিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ডিআরইউ প্রাঙ্গণ ব্যানার-ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়।


আজ সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ৯টা থেকে ডিআরইউ প্রাঙ্গণে সদস্যদের মাঝে মুড়ি-মোয়া, নকুলদানা, মুড়কি, মুড়ালি, কদমা ও বাতাসা পরিবেশন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংগীত পরিবেশন করেন ডিআরইউ সদস্য, সন্তান ও অতিথি সংগীতশিল্পীরা।



দুপুরে ডিআরইউ ক্যান্টিনে সাদা ভাত, ডিম, মুরগি/মাছ, বেগুন ভাজি, শুঁটকি ভর্তা, সবজি ও আম-ডাল পরিবেশন করা হয়।


 

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় দিনভর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিনারইউয়ের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাসুম, মনির হোসেন লিটন, রাজু আহমেদ, কবির আহমেদ খান, মশিউর রহমান খান, সহসভাপতি গাজী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জমান, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও মো. সলিম উল্ল্যা।


অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউলশিল্পী লাভলী শেখ, ফারজানা ইভা, রেখা সুফিয়ানা, ডিআরইউ সদস্য রেজা করিম, ইসারফ হোসেন ইসা, বিপ্লব বিশ্বাস, সদস্য সন্তান নাবিদ রহমান তূর্য, নওশীন তাবাসসুম তৃণা, আরিশা আরিয়ানা, সানদিহা জাহান দিবা, মুয়ান্তিকা রহমান সানাইয়া, মায়াবী রায়, অনুদীপ রায়, শ্রদ্ধা রায় প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৯.২৩ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৯.২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ