ঢাকা
খ্রিস্টাব্দ

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি: ধর্ম উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১.২৬ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১.২৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2261126 জন

  • নিউজটি দেখেছেনঃ 2261126 জন
বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি: ধর্ম উপদেষ্টা
সচিবালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


ধর্ম উপদেষ্টা বলেন, দেশের হজ-ওমরাহ এজেন্সির প্রতিনিধিদের, ওমরাহ যাত্রীদের হোটেল বুকিং বা রিজারভেশন ও এয়ারলাইন্সের টিকিটসহ সৌদি আরবের ওমরাহ এজেন্ট বা কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। আর সৌদি ওমরাহ এজেন্ট কিংবা কোম্পানি যদি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, তাহলে সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি ওমরাহ যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে- টিকেট সংগ্রহকারী কোনো যাত্রী ভ্রমণে অনিচ্ছুক হলে বিধি অনুযায়ী তার টাকা ফেরত দেয়া হচ্ছে।


অন্যদিকে সৌদি এয়ারলাইন্স জানিয়েছে- রমজান মাসে ভিসা না পাওয়ার কারণে যারা ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যেতে পারবেন না, তাদের সাথে আলোচনা করে ঈদ-উল-ফিতরের পরে এবং আগামী জুলাই মাসে ওমরাহ পালনের সুযোগ রেখে টিকেট পরিবর্তন করে দেয়া হচ্ছে। এদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন, সে বিষয়ে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, তুলসীর বক্তব্য সরকারের নজরে এসেছে।


সরকার বারবারই বলছে, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কথা যেভাবে ফরেন মিডিয়া কিংবা বিদেশিরা বলছে সে মাত্রায় নয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তারপরও সরকার অত্যন্ত সজাগ আছে। কিছু মাজারে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এ ব্যাপারে সরকার অত্যন্ত সিরিয়াস ও সচেতন রয়েছে। তিনি বলেন, অপরাধীদের সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করতে পারলে আইনের আওতায় এনে বিচার করা হবে। কতোজনকে ধরা হয়েছে সেটির হিসাব আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক ব্রিফ করে জানাবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১.২৬ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১.২৬ অপরাহ্ন