ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বায়েজিদে পলাতক ইউপিডিএফ সদস্য গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১.৫২ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১.৫২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3806145 জন

  • নিউজটি দেখেছেনঃ 3806145 জন
চট্টগ্রামে বায়েজিদে পলাতক ইউপিডিএফ সদস্য গ্রেফতার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে সুজন বড়ুয়া ওরফে সাইমন (২৯) নামে এক পলাতক ইউপিডিএফ সদস্যকে গ্রেফতার  করেছে র‌্যাব-৭। সুজন বড়ুয়া সাইমন খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার সাঁওতাল পাড়া গ্রামের মৃত অশোক বড়ুয়ার ছেলে।মঙ্গলবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন।


র‌্যাব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে নগরের কুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


সুজন বড়ুয়ার বিরুদ্ধে বায়েজিদ থানায় সন্ত্রাসবিরোধী আইনের একাধিক ধারা এবং দণ্ডবিধির ১২০(বি) ধারায় মামলা রয়েছে।


এছাড়া খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থানায় চুরি ও নাশকতা সংক্রান্ত আরও দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তিনি আরও জানান,পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সুজন বড়ুয়াকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১.৫২ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১.৫২ অপরাহ্ন