ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ওয়ার সিমেট্রি পরিদর্শনে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ০৫ মে ২০২৫, ১১.৫৫ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৫ মে ২০২৫, ১১.৫৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4077490 জন

  • নিউজটি দেখেছেনঃ 4077490 জন
চট্টগ্রামে ওয়ার সিমেট্রি পরিদর্শনে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরের বাদশা মিঞা সড়কের কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। এ সময় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন তাঁর সঙ্গে ছিলেন।সোমবার পরিদর্শন শেষে চার্জ দ্য অ্যাফেয়ার্স নগরের টাইগারপাসের চসিক কার্যালয়ে মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।  এ সময় বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান মেয়র।চট্টগ্রামের জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তাও কামনা করেন মেয়র।


সভায় মেয়র চট্টগ্রামের উন্নয়নে চলমান কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। মেয়র বলেন, চট্টগ্রামের উন্নয়নে সব সংস্থাকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। তবে, সিটি গভর্মেন্ট থাকলে কাজ করতে সুবিধা হতো।  


চট্টগ্রামের বিকাশে সিটি গভর্মেন্ট দরকার দাবি করে মেয়র বলেন, সেন্ট্রাল গভর্মেন্টকে আমরা অলরেডি বুঝিয়েছি যে একটা জিনিস আমাদের খুব দরকার সেটা হচ্ছে সিটি গভর্মেন্ট বা নগর সরকার। সিটি গভর্মেন্ট যদি থাকতো তাহলে সিটি মেয়র হিসেবে আমি সব সংস্থাকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে পারতাম। 


যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ব্যবসার ভারসাম্য আনা প্রয়োজন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে রপ্তানি করে সে তুলনায় আমদানি করে খুব কম। এক্ষেত্রে, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি উন্নতমানের যন্ত্রপাতি ও প্রযুক্তি পণ্য ক্রয় করার মাধ্যমে বাণিজ্য ভারসাম্য আনতে পারে বাংলাদেশ।  


এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ চসিকের সব বিভাগীয় প্রধান, যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার ডি. রিচার্ড রাসমুসেন, পলিটিকাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ০৫ মে ২০২৫, ১১.৫৫ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৫ মে ২০২৫, ১১.৫৫ অপরাহ্ন