ঢাকা
খ্রিস্টাব্দ

৪ দাবিতে আজ মাঠে নামছে বিএনপি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১১ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 6001326 জন

  • নিউজটি দেখেছেনঃ 6001326 জন
৪ দাবিতে আজ মাঠে নামছে বিএনপি
ছবি : সংগৃহীত

চার দাবিতে আজ বুধবার থেকে সারা দেশের ৬৭ সাংগঠনিক জেলায় সমাবেশ করবে বিএনপি। সমাবেশে যোগ দিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ জ্যেষ্ঠ নেতারা তৃণমূলে যাচ্ছেন।


নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায় রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলা— এই চার দাবিতে আগামীকাল ১২ ফেব্রুয়ারি থেকে সমাবেশ শুরু হবে।


আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে এই কর্মসূচি শেষ হবে। জেলা পর্যায়ে সমাবেশের পর পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় সদরে সমাবেশ হবে। গতকাল সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কে কোন জেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন, সেই তালিকা প্রকাশ করা হয়েছে। 


জানা গেছে, আসন্ন রমজানে রাজপথে কোনো কর্মসূচি থাকবে না বিএনপির। তবে ওই মাসে ইফতার মাহফিলের মধ্য দিয়েও একই দাবি-দাওয়া তুলে ধরা হবে। আর এ সময়ের মধ্যে সংস্কার এবং জাতীয় নির্বাচনের দিনক্ষণ সুনির্দিষ্ট না হলে রমজানের পরে রাজপথে কর্মসূচি অব্যাহত রাখবে দলটি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১১ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ