ঢাকা
খ্রিস্টাব্দ

ইনাম আহমদ চৌধুরী আর নেই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৪৫ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৪৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4378563 জন

  • নিউজটি দেখেছেনঃ 4378563 জন
ইনাম আহমদ চৌধুরী আর নেই
ইনাম আহমদ চৌধুরী । ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেলে ঢাকার বনানীর বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে ইনাম আহমদ চৌধুরীর বয়স হয়েছিল ৮৭ বছর।


জানা যায়, ইনাম আহমদ চৌধুরী ১৯৩৭ সালের ২৯ জুন সিলেটের গোলাপগঞ্জের বারোকোট গ্রামে জন্মগ্রহণ করেন। অবসরে থাকা ইনাম আহমদ চৌধুরী ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এরপর ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি।


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছিল তাকে। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ১৯ ডিসেম্বর শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি। আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে তাকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৪৫ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৪৫ অপরাহ্ন