ঢাকা
খ্রিস্টাব্দ

জুস কারখানায় আগুন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 5066598 জন
  • নিউজটি দেখেছেনঃ 5066598 জন
জুস কারখানায় আগুন
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় ‘সজিব জুস ফ্যাক্টরি’ নামে একটি জুস কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।


মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৪টার দিকে আগুনের এ ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান।


তিনি জানান, রাত ৪টা ১৫ মিনিটের দিকে খুলশী থানা এলাকায় সজিব জুস ফ্যাক্টরিতে আগুনের সংবাদ পাওয়া যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।


প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ