ঢাকা
খ্রিস্টাব্দ

সাবেক এমপি রহিম উল্যাহর পাঁচ দিন রিমাণ্ড মঞ্জুর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ফেনী জেলা প্রতিনিধি।।
নিউজটি দেখেছেনঃ 3004219 জন
  • নিউজটি দেখেছেনঃ 3004219 জন
সাবেক এমপি রহিম উল্যাহর পাঁচ দিন রিমাণ্ড মঞ্জুর
ছবি- আদালতের সামনে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহ।

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহর পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে শুনানী শেষে ফেনীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামসাদ বেগম এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হাসান তানিম দশ দিনের রিমাণ্ডের আবেদন করেছিলেন।


আসামি পক্ষের আইনজীবী ফেনী জজ কোর্টের অ্যাডভোকেট ইউছুপ আলমগীর জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. রহিম উল্লাহ (৬৬)কে  গত ১২ অক্টোবর ঢাকার ধানমন্ডি এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-২ এর সদস্যরা। ১৩ অক্টোবর আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। 


প্রসঙ্গত; গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনী শহরের পুরাতন কারাগারের সামনে আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টমটম চালক জাফর আহমদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা আছিয়া বেগম বাদী হয় গত ৪ সেপ্টেম্বর সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করে ২০৫ জনের নাম উল্লেখ এবং ১০০-১৫০জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় হাজী রহিম উল্যাহকে ছয় নাম্বার আসামি করা হয়। হাজী রহিম উল্লাহ ২১ বছর সৌদি আরবের জিদ্দা প্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ফেনী-২ আসনের সাবেক সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ফেনী জেলা প্রতিনিধি।।

আপডেট :