ঢাকা
খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২.৪১ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২.৪১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3980934 জন

  • নিউজটি দেখেছেনঃ 3980934 জন
খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক
৥ ছবি- সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটানো শেখ হাসিনা এক শোক বার্তায় জানিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ফেসবুক পেজে লেখা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।



বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।

আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন‍্যান‍্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

আশা করছি, মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২.৪১ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২.৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ