ঢাকা
খ্রিস্টাব্দ

দক্ষিণ কোরিয়া রেলের উন্নয়নে ৪৪ কোটি টাকা দিচ্ছে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ১১.৩৬ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ১১.৩৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2444081 জন

  • নিউজটি দেখেছেনঃ 2444081 জন
দক্ষিণ কোরিয়া রেলের উন্নয়নে ৪৪ কোটি টাকা দিচ্ছে
--- ফাইল ছবি

রেলপথের উন্নয়নে প্রকল্পের আওতায় ৪৪ কোটি ৩০ লাখ টাকা অনুদান দেবে দক্ষিণ কোরিয়া। ইম্প্রুভমেন্ট প্রজেক্ট অব রোলিং স্টোক ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেন্স প্রকল্পের আওতায় এ অনুদান দেবে দেশটি।


রবিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অফিস কক্ষে  বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এ চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে ভূমি অবকাঠামো এবং পরিবহন মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ইয়ং উও চুক্তি সই করেন।


প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো কোরিয়া এক্সিম ব্যাংকের ইডিসিএফ অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে ইতোপূর্বে সংগৃহীত লোকোমোটিভসমূহের টেকসই রক্ষণাবেক্ষণের জন্য পরামর্শক সেবা প্রদান, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি করা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ১১.৩৬ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ১১.৩৬ অপরাহ্ন