ঢাকা
খ্রিস্টাব্দ

আত্রাইয়ে জমে উঠেছে পৌষ মেলা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃনাসির উদ্দিন চঞ্চল | আত্রাই প্রতিনিধি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নওগাঁ
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১১.৩৭ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১১.৩৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2434551 জন

  • নিউজটি দেখেছেনঃ 2434551 জন
আত্রাইয়ে জমে উঠেছে পৌষ মেলা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

নদী ও বিল বেষ্টিত ২৮৪.৪০ বর্গ কিঃমিঃ প্রায় তিন লক্ষ জনসংখ্যার বসবাস উত্তরের  সীমান্ত ঘেষা গ্রামীণ জনপদ নওগাঁ র আত্রাই উপজেলায় জমে উঠেছে পৌষ সংক্রান্তি পৌষ মেলা।

প্রতিবছর পৌষ মাস শেষ হলেই শুরু হয় এই মেলা তার ধারাবাহিকতায় ১৪ই জানুয়ারি মঙ্গলবার পহেলা পৌষ থেকে শুরু হয় এই মেলা। 


 বাঙ্গালী সংস্কৃতির সাথে শতবর্ষি এই মেলার সংযোগ সেই আদি কাল থেকে । উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জাম গ্রামে প্রতি বছরই পৌষ মাসের শেষে তিনদিন ব্যাপী জমে উঠে এই মেলা। মেলার দ্বিতীয় দিনকে বলা হয় বউ মেলা। মেলা উপলক্ষে এই গ্রাম সহ আশে পাশের বিভিন্ন গ্রামে বাড়িতে বাড়িতে  অতিথি আগমন করে বেশ। মেয়ে- জামাতা, নাতি- নাতনিদের আগমনে উৎসবের আমেজ বিরাজ করে। আপ্যায়নের জন্য বাড়ির গৃহিণীরা নাড়ু মুড়ি সহ নানা ধারণের মিষ্টান্ন তৈরি তে ব্যাস্ত সময় পাড় করেন।  এই উৎসব ঐতিহ্যবাহী মেলা কে ঘিরে। 


সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে অভিভাবকদের সাথে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কারণ শিশুদের জন্য নাগরদোলা, চরকি, সহ নানা ধরনের খেলার উপকরণ রয়েছে মেলায় সারি সারি খেলনা ও নানা রং এ চোখ ধাঁধানো খেলনার পসরা সাজিয়ে বসে দোকানিরা । হরেক রকম মিষ্টান্নের দোকান আর নজর কেড়েছে মেলায় বসানো মাছের বাজারে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। 


 তবে এ মেলায় হিন্দু ধর্মাবলম্বী মানুষদের রয়েছে ধর্মীয় আচার রীতি অনুযায়ী বিভিন্ন আয়েজন।  


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃনাসির উদ্দিন চঞ্চল | আত্রাই প্রতিনিধি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নওগাঁ
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১১.৩৭ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১১.৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ