ঢাকা
খ্রিস্টাব্দ

সৌদি পৌঁছেছেন ৭৬৩২৫ হজযাত্রী, মৃত্যু ১২

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3179559 জন

  • নিউজটি দেখেছেনঃ 3179559 জন
সৌদি পৌঁছেছেন ৭৬৩২৫ হজযাত্রী, মৃত্যু ১২
ছবি : সংগৃহীত

চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৭৬ হাজার ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (১০ জুন) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।


সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার হাজার ২১৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৭১ হাজার ১০৮ জন।


বাংলাদেশ থেকে ১১৯টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০১টি, সৌদি এয়ারলাইনসের ৬৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৭টি ফ্লাইট পরিচালনা করে।


এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১১ এবং নারী একজন।


এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১২ জুন।


উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ