ঢাকা
খ্রিস্টাব্দ

বেনজীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5273159 জন

  • নিউজটি দেখেছেনঃ 5273159 জন
বেনজীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


আসাদুজ্জামান খান কামাল বলেন, সাবেক আইজিপি বেনজীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না।


সে দেশে না কী বিদেশে, সেবিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে অপরাধ করলে বিচার হবে। অভিযোগের তদন্ত চলছে।

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার তদন্ত ভারত করবে, আমাদের সহযোগিতা চাইলে আমরা তা করবো। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে ভারতই ফিরিয়ে আনবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন