ঢাকা
খ্রিস্টাব্দ

নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 6842914 জন

  • নিউজটি দেখেছেনঃ 6842914 জন
নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
ছবি : সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে উপজেলার গোপালপুর পৌর সভার গোপালপুর রেলগেট এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় , মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে মঞ্জু একটি কনফেকশনারি দোকানে কিছু জিনিস কিনতে যান। এসময় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী এসে তাকে মাথায় ও পেটে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মঞ্জুকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন,ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মঞ্জুর প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ