ঢাকা
খ্রিস্টাব্দ

দেশে ফেরার প্রস্তুতি

ট্রাভেল পাস চেয়ে আবেদন তারেক রহমানের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১.৩৩ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১.৩৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 486094 জন

  • নিউজটি দেখেছেনঃ 486094 জন
ট্রাভেল পাস চেয়ে আবেদন তারেক রহমানের
ছবিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশে ফিরতে যুক্তরাজ‍্যের লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্প‌তিবার (১৮ ডি‌সেম্বর) রাতে লন্ডনের এক‌টি নির্ভরযোগ্য কূটনৈ‌তিক সূত্র থেকে এ তথ‍্য জানা গেছে। ওই সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।



সম্প্রতি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই জানান, তিনি ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন।



এর আগে, গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে বলেছিলেন, ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান।



এদি‌কে, আজ বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জা‌নান, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। বিমানটির ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিট।



বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১.৩৩ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১.৩৩ অপরাহ্ন