ঢাকা
খ্রিস্টাব্দ

সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার

--উপদেষ্টা আদিলুর রহমান খান
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ২.২৫ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ২.২৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 371115 জন

  • নিউজটি দেখেছেনঃ 371115 জন
সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

সরকার চেষ্টা করছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। নির্বাচন সুষ্ঠুভাবে হবে, যারা নির্বাচনকে বালচাল করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে বললেন: শিল্প মন্ত্রনালয়, গৃহায়ন, গনপূর্ত এবং  স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ টায়  মাদারীপুরের মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এর আগে উপদেষ্টা শহীদ মামুনের কবর জিয়ারত করেন, জুলাই স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যাবস্থাপনা প্লান্ট কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় মাদারীপুর জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আরো বলেন, সরকার চেষ্টা করছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্থ করার চেষ্টা চালাবে, জনগণ সরকারের পাশে থাকবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে। যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। কোন দেশ প্রেমিক এবং কোন মানুষ সংসয় প্রকাশ করবে না। বাংলাদেশের প্রতিটা মানুষ আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এজন্য সবাই এগিয়ে আসবে আর সহযোগিতা করবে।

এসময় তিনি  বলেন, আমরা যখন যে জেলায় যাই সেই জেলার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করি। জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করি, তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি। 

এদিন উপদেষ্টার শহীদ পরিবারের  সদস্যদের সাথে মতবিনিময়, শকুনী লেক পরিদর্শন, লিগ্যাল এইড এসোসিয়েশন কর্মকর্তাদের সাথে মতবিনিময়, জেলা শিল্পকলা পরিদর্শন, নির্বাচন উপলক্ষে জেলা কোর কমিটি ও বিচার বিভাগের সাথে মতবিনিময় সভা করার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ২.২৫ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ২.২৫ অপরাহ্ন