ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৩ অদম্য নারীকে সংবর্ধনা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২.৩২ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২.৩২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 552535 জন

  • নিউজটি দেখেছেনঃ 552535 জন
বোয়ালখালীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৩ অদম্য নারীকে সংবর্ধনা
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

বোয়ালখালীতে বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী সম্মাননা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ মেহেদী হাসান ফারুক।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) কানিজ ফাতেমা,নব- নিযুক্ত অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মাহফুজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুমন তালুকদার ও সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম ।

" নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ  হই , ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" এই শ্লোগান কে ধারণ করে অনুষ্ঠিত হয় এবারের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ( ২৫- নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস -২০২৫ উপলক্ষে আলোচনা সভা এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৩ জন অদম্য নারী যথাক্রমে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শিপ্রা দাশ, শিক্ষা ও চাকুরী হ্মেএ সাফল্য অর্জনকারী নারী সুর্বনা আচার্য ও সফল জননী নারী হিসাবে মনোয়ারা বেগম কে  অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভার পরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৩ জন  অদম্য নারীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২.৩২ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২.৩২ পূর্বাহ্ন