ঢাকা
খ্রিস্টাব্দ

ফুলগাজীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নূরনবী আটক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ৫.৫৩ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ৫.৫৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 547292 জন

  • নিউজটি দেখেছেনঃ 547292 জন
ফুলগাজীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নূরনবী আটক


ফেনীর ফুলগাজীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ নূরনবী (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

র‌্যাব সূত্রে জানা যায়, নূরনবী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিল বলে তাদের কাছে গোপন তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে ৮ ডিসেম্বর সোমবার রাতে ফুলগাজীর উত্তর নিলক্ষীগ্রামের ভূঁইয়া বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৭, এ সময় তার বসতঘর থেকে ২,১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

আটক নূরনবী ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর নিলক্ষীগ্রামের আজিজুল হকের ছেলে। তাকে আটক করার পর রাত ৯টার দিকে র‌্যাব-৭ ফুলগাজী থানায় হস্তান্তর করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ৫.৫৩ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ৫.৫৩ অপরাহ্ন